ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরির আঘাতে দারাজ-কর্মী নিহত

প্রকাশিত: ২২:৫২, ২১ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৫৯, ২১ এপ্রিল ২০২৫
তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরির আঘাতে দারাজ-কর্মী নিহত

রাজধানীর তেজগাঁওয়ে সোমবার ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত দারাজ-কর্মী আরমান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছবি: রাইজিংবিডি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার জেরে ছিনতাইকারীরই ছুরির আঘাতে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ-এর কর্মী আরমান হোসেন নিহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিল্পাঞ্চল পলিটেক এলাকায় আরমানকে ছুরি দিয়ে আঘাত করলে তাকে তার স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেন। তবে শেষ রক্ষা হয়নি তার।

আরো পড়ুন:

রাত ৯টার দিকে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরমানের বাবা মোহাম্মদ একরাম হোসেন বলেন, “আমার ছেলে দারাজ কোম্পানির তেজগাঁও শিল্পাঞ্চলের একটি গোডাউনে কাজ করত। সন্ধ্যার পর বাসায় ফেরার পথে ছিনতাই করার সময় ছিনতাইকারীদের সে বাধা দেয়। তখন তারা আমার ছেলেকে ছুরি মারে। আমারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক জানান, সে মারা গেছে।”

“গত দুই মাস আগে আমার ছেলে তিনজন ছিনতাইকারীকে ধরিয়ে দিয়েছিল। আজ ছিনতাইকারীদের বাধা দেওয়ায় ছিনতাইকারীর হাতে খুন হলো আমার ছেলে। আমার ধারণা, যাদের পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল তারা এই ঘটনা ঘটিয়েছে,” যোগ করেন একরাম হোসেন।

আরমানের বাবা জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আন্দারমানিক গ্রামে। তেজগাঁওয়ে পলিটেকটিকের পেছনে বেগুন বাড়ি এলাকায় ৩০ বছর ধরে বসবাস করেন তারা। দুই ভাই-বোনের মধ্যে তাদের দ্বিতীয় সন্তান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অবস্থায় এক তরুণকে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

ঢাকা/বুলবুল/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়