ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার

পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি।

আরো পড়ুন:

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী গণমাধ্যমকে জানান, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।তিনি আপাতত দায়িত্বে আছেন। সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।

ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করছিলেন শেখ মো. সাজ্জাত আলী। তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২১ নভেম্বর।এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়