ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উত্তরায় বিপণীবিতানে হামলা-লুটপাটে ৭০০ জনের নামে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩২, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ২৩:৩৩, ১৬ মার্চ ২০২৬
উত্তরায় বিপণীবিতানে হামলা-লুটপাটে ৭০০ জনের নামে মামলা

ঢাকার উত্তরায় উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে নামে বিপণীবিতানে হামলা ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উত্তরা পশ্চিম থানায় পুলিশ বাদি হয়ে এই মামলাটি করে।

আরো পড়ুন:

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও আলাদা একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। তদন্ত করে দায়িদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ বলছে, রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনার শুরু হয়, যা চলে রাত প্রায় ৪টা পর্যন্ত। মার্কেটের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের বাগবিতণ্ডা ও মারামারি হয়। তখন গুজব ছড়িয়ে পড়ে, ওই রিকশাচালককে মার্কেটের ভেতরে বেঁধে রেখে মারধর করা হচ্ছে।

গুজবটি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক রিকশাচালক ও স্থানীয় লোক সেখানে জড়ো হয়ে মার্কেটে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা মার্কেটের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। বিভিন্ন দোকান থেকে টাকা-পয়সা ও দামি পণ্য লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি।

ওসি কাজী রফিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের অন্তত ছয় সদস্য আহত হন। পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা/এমআর/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়