ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রা নির্বিঘ্নে রাজধানী ও মহাসড়কে বিজিবি মোতায়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২১ মে ২০২৬  
ঈদযাত্রা নির্বিঘ্নে রাজধানী ও মহাসড়কে বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে রাজধানী ও গুরুত্বপূর্ণ মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাসহ বিভিন্ন যানজটপ্রবণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় পরিচালিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা করবে বিজিবি।

ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়