ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২১ মে ২০২৬   আপডেট: ১৮:৪৪, ২১ মে ২০২৬
স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

কমিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে সদস্যরা মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তারা প্রতিবেদন বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কমিশনের সদস্যরা বলেন, “দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা ও জনমুখী সেবা নিশ্চিত করতে তারা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।”

কমিশনের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা শক্তিশালী করতে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর অনুরোধ জানানো হয়। সদস্যরা বলেন, “শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠলে রোগীর চাপ, চিকিৎসা ব্যয় এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালের ওপর চাপ অনেক কমবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম। 

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়