ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২১ মে ২০২৬   আপডেট: ১৮:০৮, ২১ মে ২০২৬
রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে চবিতে মানববন্ধন

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

এ সময় তারা ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, “বাংলাদেশে বার বার ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধ ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। বিচারহীনতার এই দীর্ঘ সংস্কৃতি অপরাধীদের আরে বেপরোয়া ও সহিংস করে তুলছে। এটি শুধু একটি পরিবারের শোক নয়, বরং পুরো জাতির বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করছি।”

শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবিদ বলেন, “আইনের দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ ও শিশু হত্যার মতো ভয়াবহ অপরাধ বারবার ঘটলেও মানুষের মধ্যে ন্যায়বিচার পাওয়ার আস্থা কমে যাচ্ছে। রামিসার মতো নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে, সমাজ ও রাষ্ট্র এখন বড় ধরনের মানবিক ও নিরাপত্তা সংকটের মুখে দাঁড়িয়ে আছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এসব অপরাধ বন্ধ করা কঠিন হয়ে পড়বে।”

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়