ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইউনাইটেডে ভ‌র্তি রুহুল আমিন হাওলাদার

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ২১ মে ২০২৬  
ইউনাইটেডে ভ‌র্তি রুহুল আমিন হাওলাদার

এবিএম রুহুল আমিন হাওলাদার। ফাইল ছবি

পরিপূর্ণ সুস্থতার জন‌্য দেশবাসীর কা‌ছে দোয়া চে‌য়ে‌ছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। বর্তমা‌নে তি‌নি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) রাখা হয়েছে।

জাতীয় পা‌র্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, বুধবার (২০ মে) রাতে সা‌বেকমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে ভ‌র্তি করা হয়। পরে চিকিৎসকদের পরাম‌র্শে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হ‌য়ে‌ছে। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে তার এনজিওগ্রাম করা হবে। তিনি অধ্যাপক ডা. এন এ এম মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

গত মঙ্গলবার (১৯ মে) শারীরিক অসুস্থতা অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে ভ‌র্তি করা হয়। সেখানে তার রক্ত পরীক্ষা করা হ‌লে উচ্চ রক্তচাপ ধরা পড়ে। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা তাকে বিশ্রামের জন্য বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেন।

এদিকে, রুহুল আমিন হাওলাদারের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসী, জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন তার স্ত্রী বেগম নাসরিন জাহান রত্না।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়