ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গরমে স্বস্তি দেবে ‘কাঁচা আমের চিকেন সালাদ’

রেসিপি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২৬ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:১৭, ২৬ এপ্রিল ২০২৬
গরমে স্বস্তি দেবে ‘কাঁচা আমের চিকেন সালাদ’

কাঁচা আমের চিকেন সালাদ। ছবি: সংগৃহীত

গরমে টক, মিষ্টি, ঝাল সাদের কাঁচা আমের সালাদ খেতে কার না ভালো লাগে। এতে স্বস্তিও পাওয়া যায় আবার প্রয়োজনীয় পুষ্টি উপাদানও মেলে। সঙ্গে চিকেন যোগ করা গেলে পাওয়া যায় প্রয়োজনীয় প্রোটিনও। জেনে নিন কাঁচা আমের চিকেন সালাদ বানানোর নিয়ম। 

উপকরণ
মুরগি ম্যারিনেট করার জন্য
মুরগির বুকের মাংস: ২ পিস 
পাপরিকা: ১ চা-চামচ 
সয়া সস: ১ টেবিল চামচ 
গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ 
মধু: ১ টেবিল চামচ 
লেবুর রস:  ১ চা-চামচ 
সর্ষের তেল: ১ টেবিল চামচ 

সালাদের জন্য
কাঁচা আম: ১টি (কুচি করা) 
কাঁচা পেঁপে: ১ কাপ (কুচি) 
গাজর: ১টি (কুচি) 
তেঁতুলের পিউরি: ১ টেবিল চামচ 
ব্রাউন সুগার: ১ টেবিল চামচ 
গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ 
কাঁচা মরিচ: ১টি (কুচি) 
রসুন: ১টি (গ্রিল করা) 

প্রথম ধাপ
একটি বাটিতে মুরগির বুকের মাংস নিয়ে তাতে পাপরিকা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, মধু, লেবুর রস ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ
মাংস ১ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন।

তৃতীয় ধাপ
একটি প্যান গরম করে ম্যারিনেট করা মুরগির মাংস দুই পাশ ভালোভাবে গ্রিল করে নিন।একই সঙ্গে একটি রসুনও গ্রিল করে রাখুন।

চতুর্থ ধাপ
এবার একটি বড় বাটিতে কাঁচা আম, পেঁপে ও গাজরের কুচি নিন।এর সঙ্গে তেঁতুলের পিউরি, ব্রাউন সুগার, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচের কুচি এবং গ্রিল করা রসুন মিশিয়ে সালাদ তৈরি করুন।গ্রিল করা মুরগির বুকের মাংস টুকরা করে সালাদের ওপর সাজিয়ে দিন।

ঠান্ডা বা রুম টেম্পারেচারে পরিবেশন করুন এই টক-মিষ্টি-ঝাল স্বাদের স্বাস্থ্যকর কাঁচা আমের চিকেন সালাদ। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়