ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করতে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২৬ এপ্রিল ২০২৬  
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করতে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন

মনিরা শারমিন

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে যাচ্ছেন।

আরো পড়ুন:

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন তিনি। এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এনসিপি নেত্রী মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দিয়েছিলেন। প্রায় দুই বছর চাকরির পর ২০২৫ সালে তিনি পদত্যাগ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) নিয়ম অনুযায়ী, সরকারি চাকরি থেকে অব্যাহতির ৩ বছর পূর্ণ না হলে কেউ সংসদ সদস্য হতে পারবেন না। এজন্যই মূলত তার মনোনয়ন স্থগিত রাখা হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন, যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন ইসি। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং নির্বাচন হবে ১২ মে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়