গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন চায় ডিআরইউ
আসন্ন ঈদে গণমাধ্যমে পাঁচ দিনের ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ একটানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
রবিবার (৮ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, “এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৭ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। কিন্তু ঈদে সংবাদপত্র মাত্র ৩ দিনের ছুটি দেয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করবে না।” তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান তারা।
গত ঈদুল আজহায় ডিআরইউর দাবির প্রেক্ষিতে ৫ দিন ছুটি ঘোষণার করা হয়।
ঢাকা/এএএম/ইভা