লঞ্চ দুর্ঘটনা: নিহতদের প্রত্যেক পরিবার পাবে দেড় লাখ টাকা
দুর্ঘটনাস্থল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে।
সোমবার (২৯ জুন) বিকেলে রাজধানীর সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার স্থান এবং উদ্ধার কার্যক্রম পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ১০ হাজার করে টাকা এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে, এটি দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। এক্ষেত্রে লঞ্চ মালিকদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
এসময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপুলিশের ডিআইজি মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
সোমবার সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও মারা গেছেন ৩২ জন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
** ‘আমার স্ত্রী-সন্তানকে হত্যা করা হয়েছে’
** বিশেষ ব্যবস্থায় তোলা হবে লঞ্চটি
** লঞ্চডুবি: নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটির সদস্য বেড়ে ৭
** বুড়িগঙ্গায় লঞ্চডুবি: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি
** ডাক্তার দেখাতে এসে লাশ হলেন একই পরিবারের ৩ জন
** বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন
**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ আটক
**লঞ্চডুবি: নারায়ণগঞ্জ থেকে আসছে উদ্ধারকারী জাহাজ
**বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত বেড়ে ৩০
**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৫ জনের লাশ উদ্ধার
**অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি
ঢাকা/আসাদ/জেডআর
রাইজিংবিডি.কম