অনলাইন পোর্টাল নিবন্ধনে অনুমতি পেলো ৯২ পত্রিকা
সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম
তথ্য মন্ত্রণালয়ের লোগো
ঢাকা মহানগর ও বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের প্রেস শাখা-১ এর উপসচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।
প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া ৯২টি নিউজপোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়।
যেসব দৈনিকের অনলাইন নিবন্ধনের অনুমতি পেলো- বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল, সংবাদ, ভোরের কাগজ, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আলোকিত বাংলাদেশ, আজকালের খবর, ঢাকা প্রতিদিন, বর্তমান, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, সময়ের আলো, যায়যায়দিন, লাখোকণ্ঠ, বাংলাদেশের আলো, দেশ রূপান্তর, দৈনিক ঢাকা টাইমস, দৈনিক বাংলা, জাগরণ, বাংলাদেশ জার্নাল, আমার সময়, আমাদের নতুন সময়, নয়াদিগন্ত, আমার বার্তা, দিনকাল, বাংলাদেশ কণ্ঠ, নবচেতনা, হাজারিকা প্রতিদিন, সংবাদ সারাবেলা, অগ্নিশিখা ও জবাবদিহি।
ইংরেজি দৈনিকের মধ্যে- এশিয়ান এইজ, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশ টুডে, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, নিউ এইজ, অবজারভার, ডেইলি স্টার, ডেইলি সান, ডেইলি ট্রাইব্যুনাল ও ঢাকা ট্রিবিউন।
এছাড়াও তালিকায় রয়েছে- বরিশালের দৈনিক আজকের বার্তা, আজকের পরিবর্তন, শাহনামা ও কীর্তনখোলা।
ময়মনসিংহের স্বদেশ সংবাদ ও জাহান। চট্টগ্রামের আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, আমাদের চট্টগ্রাম, নয়াবাংলা, সুপ্রভাত বাংলাদেশ, সাঙ্গু, পূর্বতারা, ডেইলি পিপলস ভিউ, চট্টগ্রাম প্রতিদিন।
রাজশাহীর সোনার দেশ, সোনালী সংবাদ, সানশাইন, দৈনিক বার্তা। রংপুরের দৈনিক পরিবেশ, প্রথম খবর, যুগের আলো ও দাবানল। খুলনার পূর্বাঞ্চল, প্রবর্তন, প্রবাহ, সময়ের খবর।
সিলেটের দৈনিক সিলেটের ডাক, জালালাবাদ, সবুজ সিলেট, শ্যামল সিলেট, কাজিরবাজার, শুভ প্রতিদিন, জৈন্তাবার্তা।
এর আগে গত ৩০ জুলাই ৩৪টি নিউজপোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়।
ঢাকা/আসাদ/জেডআর
পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী