ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী সপ্তাহে আসছে চীনের ২০ লাখ টিকা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৩০ জুন ২০২১   আপডেট: ১৪:৩৪, ৩০ জুন ২০২১
আগামী সপ্তাহে আসছে চীনের ২০ লাখ টিকা

টিকাগুলো বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে

করোনা মহামারি প্রতিরোধে চীন থেকে ২০ লাখ সিনোফার্মের টিকা আসছে দেশে। আগামী সপ্তাহ নাগাদ এই টিকা ঢাকা পৌঁছানোর কথা।

বুধবার (৩০ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি জানান, ২০ লাখ টিকা বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ওই টিকা খুব শিগগিরই ঢাকায় আনা হবে।

এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। আর ১৩ জুন উপহার দেয় ৬ লাখ টিকা। দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দেয় চীন। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়