ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ডিজেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ৪ নভেম্বর ২০২১  
‘ডিজেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই’

ফাইল ছবি

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার বলেন, ডিজেলের দাম বাড়ানোর কারণে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হঠাৎ করে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডিজেলের দাম বাড়ার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

হোসেন মো. মজুমদার বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তেলের বর্ধিত মূল্য না কমালে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।

পরিবহন মালিক সমিতি জানিয়েছে, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আজই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর হতে পারে।

হাসিবুল/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়