রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রাজধানীর বিমানবন্দর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নাসির উদ্দিন (২৮) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাসির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান মোহাম্মদ খবিরউদ্দিন নামে এক অটোরিকশা চালক।
পড়ুন: আইল্যান্ড ভেঙে বাস উঠলো মাইক্রোবাসে
মোহাম্মদ খবিরউদ্দিন বলেন, ‘রাতে পৌনে ১টার দিকে আমি অটোরিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে বসে ছিলাম। তখন একটি দ্রুত গতির মোটরসাইকেল উল্টো পথে এসে ওই বাইসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। তখন ওই লোকটি সড়কের ওপর ছিটকে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মৃত ব্যক্তির পকেট থেকে এনআইডি কার্ড পাওয়া যায়। সেখান থেকে নাম পরিচয় জানা গেছে। তার বাসা ২৫/এ পূর্ব কল্যাণপুরে। মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি ক্যান্টনমেন্ট থানাকে অবগত করা হয়েছে।’
ঢাকা/বুলবুল/ইভা
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী