ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে আক্রান্ত ৬২৪, মৃত্যু ২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১০ অক্টোবর ২০২২   আপডেট: ২২:১২, ১০ অক্টোবর ২০২২
ডেঙ্গুতে আক্রান্ত ৬২৪, মৃত্যু ২

ছবি: সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৪ জন। এর আগে গত ৮ অক্টোবর দেশে এক দিনে সর্বোচ্চ ৭১২ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৪৩৯ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গে‌ছেন দুই জন।

সোমবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থে‌কে ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ৪০৭ জন। এ ছাড়াও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৬২৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দুই হাজার ৪৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২১ হাজার ১৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৬৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭০ জনের। এবছর ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত ২১ জুন। গত ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং দেশব্যাপী ডেঙ্গুতে মারা গে‌ছেন ১০৫ জন।

‌মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়