ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বায়ু দূষণ: একদিনে ৯৫ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২ জানুয়ারি ২০২৫  
বায়ু দূষণ: একদিনে ৯৫ লাখ টাকা জরিমানা

সারা দেশে বায়ুদূষণবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩৩ মামলায় এ জরিমানা করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ এবং খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের মত অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ১৩টি ইটভাটার চিমনি ভেঙে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তা এসব অভিযানে নেতৃত্ব দেন। তাদের অভিযানে কালো ধোঁয়ার জন্য ৫টি যানবাহন থেকে ১১ হাজার টাকা, ২৫টি ইটভাটা থেকে ৯৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ১৩টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া শব্দ দূষণ বন্ধে অভিযানে দুই যানবাহন থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৫ জন চালককে সতর্ক করা হয়। নির্মাণসামগ্রী উন্মুক্ত স্থানে রাখায় একটি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং সাতটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণবিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা/আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়