ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ হচ্ছে: সাখাওয়াত 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২২ জুলাই ২০২৫  
দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ হচ্ছে: সাখাওয়াত 

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে দগ্ধদের খোঁজখবর নেন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের সিঙ্গাপুরে পাঠানো হবে।

মঙ্গলবার ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনের সময় এসব তথ্য তুলে ধরেন এম সাখাওয়াত।

আরো পড়ুন:

বার্ন ইনস্টিটিউটে গিয়ে দগ্ধদের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সুচিকিৎসার নির্দেশনা দেন এম সাখাওয়াত। 

তিনি বলেন, দুর্ঘটনায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি ২৫ থেকে ৩০ বছরের পুরোনো ছিল। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সরকার কাজ শুরু করেছে। বিমানের ব্ল্যাকবক্স পাওয়া গেলে দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা যাবে। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা।

শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা এম সাখাওয়াত।

সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান। এতে পাইলটসহ নিহত হয়েছেন অন্তত ৩১ জন, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তথ্য জানাচ্ছে সরকার।

তবে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে কথা ওঠার মধ্যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সারা দেশে বিক্ষোভ দেখাচ্ছেন কলেজ শিক্ষার্থীরা। সচিবালয়ে শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে, ভাঙচুর করা হয়েছে সেখানকার বেশ কিছু গাড়ি।

মাইলস্টোন কলেজে শিক্ষার্থীরা ছয় দাবিতে বিক্ষোভ করছেন। সেখানে দুজন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। 

ঢাকা/এএএম/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়