ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই ডিআইজি ও দুই পুলিশ সুপার বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
দুই ডিআইজি ও দুই পুলিশ সুপার বদলি

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) ডিআইজি শামীমা বেগমকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি বাসুদেব বনিককে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) পদায়ন করা হয়েছে।

এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষে দেশে প্রত্যাগত পুলিশ সুপার জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়