ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লালবাগে ট্রাকচাপায় রিক্সাচালক নিহত

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬  
লালবাগে ট্রাকচাপায় রিক্সাচালক নিহত

রাজধানীর লালবাগের আজিমপুর এতিমখানার বিপরীত পাশে ট্রাকচাপায় আমজাদ হোসেন (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।

মারা যাওয়া আমজাদের ছেলে মোহাম্মদ সাকিব বলেন, “আমার বাবা অটোরিক্সা চালক ছিলেন। তিনি প্রতিদিন রাত ৮টার দিকে বের হন রিকশা নিয়ে, ভোরের দিকে বাসায় চলে আসেন।” 

আরো পড়ুন:

আশেপাশের লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, “আজ ভোরের দিকে বাবা দ্রুতগতিতে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় আইলন্ডের সঙ্গে ধাক্কা লেগে রিকশাটি উল্টে গিয়ে বাবা নিচে পড়ে যান, পরে পেছনে থেকে আসা একটি ট্রাক বাবাকে চাপা দেয়। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাই। সেখানকার চিকিৎসক আমার বাবাকে মৃত বলে জানান।”

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে, বিষয়টি লালবাগ খানাকে জানানো হয়েছে।

ঢাকা/বুলবুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়