ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্থানীয় নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে, সংসদের দিকে তাকিয়ে ইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:২২, ২২ ফেব্রুয়ারি ২০২৬
স্থানীয় নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে, সংসদের দিকে তাকিয়ে ইসি

স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে- এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংসদের দিকে তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

রবিবার(২২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।

আরো পড়ুন:

ইসি মাছউদ বলেন, সকল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন-সংক্রান্ত বিধান অধ্যাদেশের মাধ্যমে বাতিল করা হয়েছে। বর্তমানে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বহাল নেই। তবে সংসদ বসার পর এই অধ্যাদেশ অনুমোদন (রেটিফাই) বা সংশোধন করা হলে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

তিনি বলেন, “আমার জানামতে অর্ডিন্যান্সের মাধ্যমে সিটি নির্বাচনে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর যদি এটি অনুমোদন হয়, তাহলে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তাহলে ভিন্ন প্রক্রিয়ায় নির্বাচন করতে হবে। আমরা মূলত সংসদের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।”

সংরক্ষিত নারী আসনের তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, এ নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থীদের তালিকা প্রস্তুত করছে। বিধি অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তা শেষ করবে এবং শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।

ঢাকা/এমএসবি/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়