ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
‘দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে’

মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না তার সিদ্ধান্ত আগামী সংসদ অধিবেশনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকরা যোগ দিতে আসেন সচিবালয়ে। এ সময় সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান। 

আরো পড়ুন:

তিনি বলেন, “ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। এখানে (সিটি করপোরেশনগুলোতে) যেহেতু সরকারি কর্মকর্তারা দায়িত্বশীল ছিলেন, আমরা মনে করি রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা আরো উন্নতভাবে পৌঁছাবে। দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি আগামী ১২ মার্চ অনুষ্ঠিত সংসদ অধিবেশনে চূড়ান্ত হবে।”

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনে কার্যকরভাবে কাজ করতে পারবেন।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়