ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রমজানের দ্বিতীয় জুমায় মুসল্লিদের ঢল, দেশ-জাতির জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
রমজানের দ্বিতীয় জুমায় মুসল্লিদের ঢল, দেশ-জাতির জন্য দোয়া

শুক্রবার বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় ছিল। ছবি: রাইজিংবিডি

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে আসতে থাকেন। জুমার নির্ধারিত সময়ের আগেই মসজিদের ভেতরের মূল নামাজঘর, বারান্দা ও চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আরো পড়ুন:

জায়গা সংকুলান না হওয়ায় অনেক মুসল্লি আশপাশের সড়ক ও ফুটপাতে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন। কেউ কেউ হাতে জায়নামাজ নিয়ে আগে থেকেই এসে অবস্থান নেন, যাতে জামাতে শরিক হতে কোনো অসুবিধা না হয়।

রমজানের জুমাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এখানে ছুটে আসেন। অনেকে পরিবার-পরিজন নিয়েও নামাজে অংশ নেন।

মুসল্লিদের একজন মনির হোসেন বলেন, “রমজানে জুমার নামাজ আদায় করলে অনেক সওয়াব হয়।”

দ্বিতীয় জুমাকে কেন্দ্র করে মসজিদ এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় এবং প্রবেশপথগুলোতে তল্লাশি করা হয়।

জুমার খুতবায় রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও সংযমের গুরুত্ব তুলে ধরা হয়। জুমার নামাজ পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়