ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদুল ফিতর ক‌বে জানা যা‌বে বৃহস্প‌তিবার সন্ধ‌্যায়

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ১৮ মার্চ ২০২৬  
ঈদুল ফিতর ক‌বে জানা যা‌বে বৃহস্প‌তিবার সন্ধ‌্যায়

দুয়ারে ঈদুল ফিতর। আগামী শুক্রবার না‌কি শ‌নিবার  ঈদ হ‌বে তা নির্ভর কর‌ছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ উঠার ওপর।

এদিকে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আরো পড়ুন:

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে কাল সন্ধ্যা ছয়টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ এই ফোন নম্বরগুলোতে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়