দেশবাসীকে স্বরাষ্ট্রমন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি তার নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জনগণসহ সমগ্র দেশবাসীর প্রতি এই শুভেচ্ছা জানান।
আজ শুক্রবার শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষের মাঝে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে সুখ ও প্রশান্তি বয়ে আনবে।
তিনি আরও বলেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হোক এবারের ঈদের অঙ্গীকার। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন সে প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা/এএএম//