ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিগগিরই এসি ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হবে: সড়কমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৯ এপ্রিল ২০২৬  
শিগগিরই এসি ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হবে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আরো পড়ুন:

শেখ রবিউল আলম বলেন, “শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার কাঠামো প্রণয়নের কাজ চলছে। এটি চূড়ান্ত হলে গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ভাড়ার তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া জানতে পারেন।”

তিনি জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি রয়েছে। এসব কমিটি সড়কের ধারণক্ষমতা বিবেচনায় যানবাহনের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে। 

মন্ত্রী জানান, আইন অনুযায়ী, সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং তা যানবাহনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেয়।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়