ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪২ বছরে বিএনপি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪২ বছরে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : ৪২ বছরে পদার্পণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে নিহত হন জিয়াউর রহমান। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির দায়িত্ব নেন তার স্ত্রী খালেদা জিয়া। তিনি দলের চেয়ারপারসন, বর্তমানে কারাগারে রয়েছেন।

এ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। দেশ আজ দুঃশাসন কবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা।

তিনি বলেন, ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। ১ সেপ্টেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় বিএনপি কেন্দ্রীয় নেতাসহ সর্বস্তরের নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বেলা ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা হবে। সভায় বিএনপির সিনিয়র নেতাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ২ সেপ্টেম্বর হবে র্যা লি।

কর্মসূচি: দেশব্যাপী বিএনপির সব ইউনিটের কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করবে। জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে। কেন্দ্রের মত সারা দেশে র্যা লি ও আলোচনা সভা হবে।

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/সাওন/সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়