ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এ্যানিকে নির্যাতন: মানবাধিকার সংগঠনগুলোকে অবহিত করলো বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৬ অক্টোবর ২০২৩  
এ্যানিকে নির্যাতন: মানবাধিকার সংগঠনগুলোকে অবহিত করলো বিএনপি

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের পর তাকে শারীরিক নির্যাতনের বিষয়টি দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনকে জানিয়েছে বিএনপি।

রোববার (১৫ অক্টোবর) সংগঠনগুলোর কাছে পাঠানো এক প্রতিবেদনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনবহির্ভূত এসব কর্মকাণ্ড তুলে ধরা হয় বলে জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরো পড়ুন:

শায়রুল জানান, রোববার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার ও তার ওপর নির্যাতনের বিষয়টি মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এ প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব। এমন একজন পরিচিত ব্যক্তিকে ১১ অক্টোবর গভীর রাতে দরজা ভেঙে তার বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে জোর করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। অথচ গ্রেপ্তারের সময় তাকে কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি। এমনকি গভীর রাতে তার বাসায় প্রবেশের কোনো আইনি কাগজপত্র প্রদর্শন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে মারাত্মক শারীরিক নির্যাতন করা হয়েছে। যার কারণে তার মুখে ক্ষতচিহ্ন রয়ে গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পরদিন সকালে এ্যানিকে নিম্ন আদালতে নেওয়া হলে তিনি বিচারকের সামনে তার ওপর হওয়া সকল নির্যাতনের কাহিনী তুলে ধরে কেঁদে ফেলেন। উল্লেখিত প্রতিবেদনের সঙ্গে দেশের বেশ কয়েকটি প্রধান বাংলা ও ইংরেজি পত্রিকার রিপোর্ট সংযোজিত করা হয়।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়