ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চল‌ছে: আনিসুল 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২৫
দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চল‌ছে: আনিসুল 

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

জাতীয় পার্টির অফিসে হামলা ক‌রে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চল‌ছে ব‌লে আশঙ্কা কর‌ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

তি‌নি বলেন, “আমাদের পার্টি অফিসে বারবার হামলা ও অগ্নিসংযোগ করা কেবল একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয় বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের ওপর নগ্ন আঘাত। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে।”

আরো পড়ুন:

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকে‌লে রাজধানী গুলশানে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় শতভাগ ব্যর্থ হয়েছে।জনগণের জান-মালের নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণরূপে অক্ষম প্রমাণিত হয়েছে। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা দেখে মনে হয় দেশে কার্যত কোনো সরকার নেই। আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তির এভা‌বে অবনতি হ‌তে থাকলে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া কোনোভাবেই সম্ভব নয়।”

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, “অতি উৎসাহী কতিপয় উশৃঙ্খল গোষ্ঠী  পল্লীবন্ধু  এরশাদের জাতীয় পার্টির কার্যালয় আগুন দিয়েছে। তারা শুধু পার্টি অফিসে আগুন দেয়নি, আগুন দিয়েছে নামাজের ঘরে, পবিত্র কুরআনে। এই ঘটনায় একজন এরশাদ প্রেমিক রাজনৈতিক কর্মী হিসেবে শুধু নয়, একজন মুসলমান হিসেবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই জঘন্য নেক্কারজনক  ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।”

তি‌নি ব‌লেন, “পল্লীবন্ধু এরশাদ এদেশের ইসলামের জন্য যে অনন্য অবদান রেখেছেন তা আর কোনো সরকার রাখতে পারিনি। তি‌নি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন, শুক্রবারে সরকারি ছুটি প্রদান করেছিলেন, মসজিদে বিদ্যুতের বিল মওকুপ করেছিলেন। আজ আর সেই এরশাদের পার্টির কার্যালয়ে নামাজের ঘরে আগুন জ্বালানো হয়েছে। যা প্রতিটি মুসলিমের হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে। এ ঘটনায় প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী যে ভূমিকা রেখেছে সেজন্য পুলিশ বাহিনীর প্রতি ধন্যবাদ জানাচ্ছি।”

“এর আগেও সেনাবাহিনী এবং পুলিশ জাতীয় পার্টির অফিসকে সুরক্ষা  দেওয়ার জন্য রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছে। সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

হাওলাদার আরো বলেন, “কী কারণে পল্লীবন্ধু এরশাদের স্মৃতি বিজড়িত এই জাতীয় পার্টির অফিসের ওপর বারবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তা আমাদের খুঁজে বের করতে হবে।”

“যারা এই ঘটনার সঙ্গে জড়িত রাজনৈতিকভাবে তারা কি আমাদের শত্রু? আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা আমাদের শত্রু নয়। তাছাড়া রাজনীতিতে কেউ চিরশত্রু নয়। মত পার্থক্য থাকা স্বাভাবিক।কিন্তু   কোনো ব্যক্তি বিশেষের অপরাধের দায় পুরো জাতীয় পার্টির পরিবার নিতে পারে না।”

আলোচনা সভা ও দোয়া মাফিলে অংশ নেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসি‌ডিয়াম সদস‌্য শাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, নাজমা আকতার, মো. জসিম উদ্দিন ভূইয়া, মো. আরিফুর রহমান খান, সিরাজুল ইসলাম চৌধুরী, সরদার শাহজাহান, নূরুল ইসলাম মিলন, জিয়া উল হক মৃধা,  ফখরুল আহসান শাহজাদা, শেখ আলমগীর হোসেন, নাজনীন সুলতানা, ইয়াহ ইয়া চৌধুরী, শরফুদ্দিন আহমেদ শিপু, ছেরনিয়াবাত সেকান্দার আলী, মিজানুর রহমান দুলাল, আনোয়ার হোসেন তোতা প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুলশান আজাদ মসজিদের ইমাম হাফেজ মাওলানা আহসান উল্লাহ।

আরো উপস্থিত ছিলেন এস এম আমিনুল হক সেলিম, তাসলিমা আকবর রুনা, জহিরুল ইসলাম, জিয়া উর রহমান বিপুল, মিজানুর রহমান, মাসুম, আব্দুস সাত্তার, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সালমান, সাইফুল ইসলাম শোভন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়