ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৩০০ ফিটের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৩০, ২৫ ডিসেম্বর ২০২৫
৩০০ ফিটের পথে তারেক রহমান

বাসে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান। তার এই যাত্রাপথ কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে। সেনা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি তারেক রহমানকে বহন করা বাসের সামনে-পেছনে রয়েছে। 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ১২টা ৩৬ মিনিটে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য বুলেট প্রুফ গাড়ি থাকলেও সেটাতে না উঠে তিনি বাসে ওঠেন এবং সামনের দিকে অবস্থান নেন। সেখান থেকে হাত নেড়ে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তাদের সালাম দেন।   

আরো পড়ুন:

১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছায় সকাল ৯টা ৫৬ মিনিটে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তারেক রহমান ও তার পরিবারকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাকে পরিবারসহ স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়