ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিলবে বিনামূল্যে সেবা

প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন করলেন তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬
প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন করলেন তারেক রহমান 

ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করেন তারেক রহমান।

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে স্থাপিত এই ক্লিনিক উদ্বোধন করেন তিনি।

আরো পড়ুন:

আয়োজকদের তথ্য অনুযায়ী, এই ক্লিনিকটি পশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান আশা প্রকাশ করেন, এই উদ্যোগটি দেশের পশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাওয়া কর্তৃপক্ষ জানান, ফ্রি অ্যানিমাল ক্লিনিক সাধারণ মানুষ ও পশুদের জন্য উন্মুক্ত থাকবে এবং এখানে চিকিৎসা-বিষয়ক পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান। এছাড়া আয়োজক সংগঠনের শীর্ষস্থানীয় নেতা ও প্রাণী অধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

 ঢাকা/আলী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়