রিজভীকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান।
অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসনের চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভীকে দেখতে যান।
এর আগে অসুস্থ হয়ে গত মঙ্গলবার রুহুল কবির রিজভীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন রিজভী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরিফুর রহমান জানান, বর্তমানে রিজভী চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ঢাকা/আলী/সাইফ