বিএনপি শুরুতেই জুলাই সনদের সাথে গাদ্দারি করেছে: সারজিস আলম
জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথ না নেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি তিনি এমন মন্তব্য করলেন।
মঙ্গলবার সকালে বিএনপির নবনির্বাচিত এমনপির শপথ অনুষ্ঠানের প্রাক্কালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় এই সিদ্ধান্ত জানান। দলটির পক্ষ থেকে জানানো হয়, এই সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই নেওয়া হয়েছে।
বিএনপির এই সিদ্ধান্তের পরপরই জুলাই বিপ্লবের সারজিস আলম কড়া সমালোচনা করেন। তার মতে, বিএনপির এই অবস্থান জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থি।
সারজিস আলম তার ভেরিফায়েড ফেসুবক অ্যাকাউন্টে এর প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে।”
দুই দলের পাল্টাপাল্টি এই অবস্থান দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ঢাকা/ফিরোজ