ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অনলাইনে সিম রেজিস্ট্রেশন সুবিধা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২৯ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইনে সিম রেজিস্ট্রেশন সুবিধা

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : মোবাইল ফোনের মাধ্যমে অপকর্ম ঠেকাতে সম্প্রতি নিবন্ধনহীন মোবাইল সিমের ব্যাপারে কঠোর হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আগামী তিন মাসের মধ্যে মোবাইল অপারেটর কোম্পানিগুলোতে নতুন করে সিম নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক সম্প্রতি গ্রাহকদের জন্য অনলাইনে সিম রেজিস্ট্রেশনের সুবিধা চালু করেছে। বাংলালিংক তাদের ওয়েবসাইটের মাধ্যমে এ সুবিধা দিচ্ছে। 

 

বাংলালিংকের ওয়েবসাইটি বলা হয়েছে, ‘সম্মানিত গ্রাহক, আপনার সংযোগের সঠিক নিবন্ধন মোবাইলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারে। এখন আপনিই আপনার সংযোগের তথ্যাদি সকল শর্তানুযায়ী সঠিকভাবে হাল নাগাদের জন্য আবেদন করতে পারবেন।’

 

বাংলালিংকের গ্রাহকরা তাদের সিম রেজিস্ট্রেশনের জন্য http://goo.gl/C9DQde লিংকটিতে ক্লিক করুন। তবে কর্পোরেট ও এসএমই গ্রাহকদের জন্য নতুন করে তথ্য হাল নাগাদের প্রয়োজন নেই।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়