ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শুরু হয়েছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরু হয়েছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গণগ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল-২০১৭।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সায়েন্স ফিকশন লেখকদের সম্মাননা দেওয়া হয়। এবারই প্রথম সায়েন্স ফিকশন লেখকদের সম্মাননা দেওয়া হয়েছে।

এই ফেস্টিভ্যাল প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। ফেস্টিভ্যালে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না দর্শনার্থীদের।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘লেখকেরা লিখে যান, কেউ আবার আবিষ্কার করেন এভাবেই পৃথিবী বদলায়। আমি আশা করব আমাদের দেশের এই তরুণ বিজ্ঞানীদের মাধ্যমেই আমাদের দেশের অর্থনীতির চাকা আরো সমৃদ্ধ হবে।’

তিনি বলেন, ঢাকা শহরে যেখানে ৩ লাখ ব্যক্তিগত গাড়ি চলাচলের সক্ষমতা রয়েছে, সেখানে চলছে ১১ লাখ গাড়ি। যেখানে রিকশা চলতে পারে ৫০ হাজার, সেখানে চলছে ১০ লাখ। সে কারণেই যানজট হচ্ছে। তবুও এতো লোকের মাঝে সবার মাঝে এমন বন্ধুত্ব যা অন্য কোনো দেশে গেলে পাওয়া যাবে না।

শিক্ষাবিদ জাফর ইকবাল বলেন, ‘বাংলাদেশে সায়েন্স ফিকশন সমিতির মতো সমিতি পৃথিবীতে আর আছে কি না আমার জানা নেই। আমাদের এই সায়েন্স ফিকশন সমিতি বিজ্ঞানের জন্য কাজ করে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রতিনিয়ত নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করছে।

তিনি বলেন, আমি মনে করি আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেকেই দেখতে আসবেন যে, বাংলাদেশে এই সায়েন্স ফিকশনে কী হয়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৭/মিথুন/এসএন 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়