ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অল-ইন-ওয়ান পিসির সঙ্গে রাউটার ফ্রি

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অল-ইন-ওয়ান পিসির সঙ্গে রাউটার ফ্রি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট সুবিধা না থাকলে কর্মজীবনে কম্পিউটার অনেকটাই বোবা বাক্স হয়ে ওঠে। স্মার্ট জীবনের অন্যতম অনুষঙ্গ কম্পিউটার স্বাচ্ছন্দ্যে ব্যবহার করার সুবিধা দিচ্ছে অল-ইন-ওয়ান পিসির সঙ্গে রাউটার উপহার দিচ্ছে আইলাইফ। অল-ইন-ওয়ান (ফুল টাচস্ক্রিন) জেড পিসির সঙ্গে এই সুবিধা দিচ্ছে স্টার টেক।

অফারটি বিষয়ে আই লাইফ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন বলেন, স্টক থাকা পর্যন্ত স্টার টেকের প্রতিটি বিক্রয় কেন্দ্র থেকে এই সুবিধা মিলবে।

তিনি বলেন, ফাইবার ও মেটাল দিয়ে তৈরি সিলভার কালারের জেড পিসি দেখতে খুবই সুন্দর, মসৃণ ও আকর্ষণীয়। প্রথম দর্শনে আইম্যাক মনে হতে পারে। দৃষ্টিভ্রম হলেও কাজে কর্মে কিন্তু এটি ষোল আনা। এটি কেবল আইম্যকের মতো পাতলাই নয় পাওয়ার ব্যাকআপেও কম যায় না। অরিজিনাল অপারেটিং সিস্টেম থাকায় সমান সুরক্ষিত। উপরন্তু ব্যবহারবান্ধব।

তিনি আরো জানান, ১৭.৩ ইঞ্চি টাচস্ক্রিন অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে। এইচডি গান ও মুভি দেখাবে জীবন্ত। টাচস্ক্রিন সুবিধা থাকায় আঙুলের স্পর্শে পিসিতে কমান্ড দেওয়া যাবে। অল-ইন-ওয়ান জেড পিসির মূল্য পড়বে ২৯ হাজার ৯৯০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়