ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সূর্যের সবচেয়ে কাছের ছবি তুলেছে ‘ইসা’

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সূর্যের সবচেয়ে কাছের ছবি তুলেছে ‘ইসা’

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পর সূর্যের রহস্য উন্মোচন করতে চেষ্টা চালাচ্ছে ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ‘ইসা’। এই লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে সূর্য অভিযানে রওনা দেয় ইসার সোলার স্যাটেলাইট।

সম্প্রতি এই স্যাটেলাইট সূর্যের ৭৭ মিলিয়ন কিলোমিটারের (৪৭.৪ মিলিয়ন মাইল) মধ্যে পৌঁছেছে বলে জানানো হয়েছে। আপাতদৃষ্টিতে এই দূরত্ব অনেক বেশি মনে হলেও মহাজাগতিক দূরত্বের তুলনায় খুবই কম। প্রথমবারের মতো সূর্যের এতো কাছে পৌঁছে ছবি তুলেছে ইসার সোলার স্যাটেলাইটটি।

এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী ড্যানিয়েল মুলার বলেন, ‘এত কাছ থেকে সূর্যের ছবি আমরা আগে কখনো তুলিনি। পৃথিবীতে বসে যদিও হাওয়াইয়ের ড্যানিয়েল কে. ইনৌই সোলার টেলিস্কোপের সাহায্যে জুম করে সূর্যের ছবি আমরা পেয়েছি, কিন্তু এই  স্যাটেলাইটের মাধ্যমে সূর্যের কাছে গিয়ে আরো স্পষ্ট ছবি আমরা তুলতে পেরেছি।’

ইসার সোলার স্যাটেলাইট সূর্যের বহুস্তরীয় বায়ুমণ্ডল পরীক্ষার পাশাপাশি সূর্যের এক্সরে ও অতি বেগুনি রশ্মির বিকিরণও রেকর্ড করবে। এমনকি সৌর বাতাসের কাঠামো ও গঠনও পর্যবেক্ষণ করবে। সূর্য কীভাবে কাজ করে, তা বুঝতে সাহায্য করবে এই স্যাটেলাইট।

সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর রেকর্ড এখনো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দখলে রয়েছে। ২০১৮ সালের নভেম্বরে নাসার পার্কার সোলার প্রোব নামের স্যাটেলাইট সূর্যের ২৪ মিলিয়ন কিলোমিটারের (১৫ মিলিয়ন মাইল) মধ্যে পৌঁছাতে সক্ষম হয়। তবে সূর্যকে প্রদক্ষিণরত ইসার এই স্যাটেলাইট আরো কাছাকাছি প্রায় ৪২ মিলিয়ন কিলোমিটারের (২৬ মিলিয়ন মাইল) মধ্যে পৌঁছে যাবে।

ইসার সোলার স্যাটেলাইটের তোলা সূর্যের সবচেয়ে কাছের ছবিগুলো পৃথিবীতে পৌঁছাতে ১ সপ্তাহের সময় লাগবে। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে ছবিগুলো জুলাইয়ের মাঝামাঝিতে সবার জন্য প্রকাশ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা।

 

ঢাকা/ফিরোজ/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়