ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আসামি ছাড়াতে ফাঁড়িতে গিয়ে মাদক কারবারি আটক

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১৬ মে ২০২৬   আপডেট: ০৯:০৫, ১৬ মে ২০২৬
আসামি ছাড়াতে ফাঁড়িতে গিয়ে মাদক কারবারি আটক

মাদকসহ আটক তিন যুবক

কুষ্টিয়ার মিরপুরে আটক দুই যুবককে ছাড়াতে তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক মাদক কারবারি। শুক্রবার (১৬ মে) রাতে মিরপুরের আমলা পুলিশ ফাঁড়িতে গেলে তাকে আটক করা হয়। পুলিশের ভাষ্য,  ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করেন।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজার থেকে মাদকসহ সজিব (১৯) এবং শাকিল (১৮) নামে দুইজনকে আটক করে পুলিশ। তারা একই এলাকার বাসিন্দা। পরে তাদের ছাড়াতে তদবির করতে ফাঁড়িতে গিয়ে আটক হন আহসান ওরফে হাসান (৩৫)। 

আরো পড়ুন:

আরো পড়ুন: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপি-জামায়াতের ৫ কর্মী

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার সময় আমলা বাজার থেকে গাঁজাসহ সজিব ও শাকিল নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের আমলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তাদের ছাড়ানোর জন্য তদবির করতে ফাঁড়িতে যান আহসান ওরফে হাসান। এসময় তল্লাশি করা হলে তার কাছ থেকেও গাঁজা পাওয়া যায়। তাদের তিনজনই বর্তমানে থানা হেফাজতে রয়েছে। 

ওসি শহিদুল ইসলাম জানান, আটককৃত আহসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে, গত ৯ মে রবিউল ইসলাম (৩৩) নামে চিহ্নিত মাদক কারবারিকে আটক করে মিরপুর থানা পুলিশ। তাকে দলীয় লোক পরিচয়ে ছাড়াতে গেলে জামায়াত ও বিএনপির নেতা পরিচয়দানকারী ৫ জনকে হেফাজতে নেয় পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে ভবিষ্যতে আর কোনোদিন এমন অনৈতিক তদবির করবেন না এমন মুচলেকা দিয়ে মিরপুর থানা থেকে ছাড়া পান তারা।  

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়