ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কনকচাঁপার প্রথম

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ১৩ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কনকচাঁপার প্রথম

মিউজিক ভিডিওর শুটিংয়ের ফাঁকে ফ্রেমবন্দি কনকচাঁপাসহ অন্যরা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। দীর্ঘ সংগীত জীবনে অনেক শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। কিন্তু এবারই প্রথম তার গাওয়া গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন এ গায়িকা।

‘রাতের জলসা ঘরে, নাচে চন্দ্রমুখী, দেবদাস জানে না সে দুঃখী’ শিরোনামের এই গান নিয়ে তৈরি হয়েছে মিউজিক ভিডিও। হুমায়ুন কবিরের কথায় এ গানের সুর করেছেন কনকচাঁপার স্বামী মঈনুল ইসলাম খান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মঈনুল ইসলাম খান। গত ১০ আগস্ট বেঙ্গল স্টুডিওতে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।

নিজের গাওয়া গানের প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘দর্শক চাহিদা ও যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আর গান শুধু শোনার বিষয় নয়, দেখারও। আশা করি, দর্শকদের ভিডিওটি ভালো লাগবে।’

এই গানটি দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখীকে কেন্দ্র করে লেখা। তাই ভিডিওর গল্পও সেভাবে সাজানো হয়েছে। মিউজিক ভিডিওটির শিল্প নির্দেশনা দিয়েছেন কনকচাঁপা। এতে মডেল হয়েছেন বিপ্লব সাহা, হিমি ও অনন্যা। তবে ভিডিওচিত্রে কনকচাঁপার উপস্থিতি সামান্যই পাওয়া যাবে। এর কোরিওগ্রাফি করেছেন মুত্তাকিনুর ওয়াসেক।

ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে মিউজিক ভিডিওটি প্রচারিত হবে বলে জানা গেছে।


রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৬/শান্ত/মারুফ/ এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়