ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ দিলেন স্ত্রী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:৪২, ৫ এপ্রিল ২০২৬
স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ দিলেন স্ত্রী

ফাইল ফটো

চাঁদপুরে মুখের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। দাম্পত্য জীবনের এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (৪ এপ্রিল) অভিযোগ পাওয়ার তথ্য জানিয়েছেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। 

আরো পড়ুন:

অভিযোগকারী নারীর নাম পারভীন আক্তার (৫০)। অভিযুক্ত ব্যক্তির নাম ছেরাগ আলী (৮০)। তারা শাহরাস্তি উপজেলার রাগৈ গ্রামের বাসিন্দা। 

পরভীন আক্তার বলেন, ‍“আমার স্বামী ছেরাগ আলী। তিনি আমাকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে গালমন্দ করাসহ মারধর করেন। তার মুখ থেকে প্রচুর দুর্গন্ধ বের হয়। মুখ পরিষ্কার করার জন্য বললেও তিনি তা না করতেন না।” 

তিনি বলেন, “আমি অনেক চেষ্টা করেও তার মুখ পরিষ্কার করাতে পারিনি। বর্তমানে তার মুখের দুর্গন্ধের কারণে ঘরে বসবাস করা সম্ভব হচ্ছে না, এ কারণে শাহরাস্তি মডেল থানায় অভিযোগ দিয়েছি।”

অভিযোগ প্রসঙ্গে ছেরাগ আলী বলেন, “এই মহিলা বদ রাগী। সামান্য বিষয় নিয়েও মানসিক নির্যাতন করে। আমি তার কথার জ্বালায় অতিষ্ঠ হয়ে তাকে চুপ করতে বললেও চুপ হয় না। এখন তার রাগের জয় নিশ্চিত করতে থানায় গিয়ে হাজির হয়েছে।”

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। তারা স্বামী-স্ত্রী দু’জনই বয়স্ক। তাদের থানায় ডেকে বিষয়টি আলোচনা করে সমাধান করা হয়েছে।”

ঢাকা/অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়