ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম বিশ্বকাপ বলেই রোমাঞ্চিত তারা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম বিশ্বকাপ বলেই রোমাঞ্চিত তারা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডের সাতজন প্রথমবারের মতো খেলবেন ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে।

মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক- এই চতুষ্টয় নিজেদের চতুর্থ বিশ্বকাপ খেলবেন। মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন খেলবেন তৃতীয় বিশ্বকাপ। সৌম্য সরকার, সাব্বির রহমান রাঙাবেন দ্বিতীয় বিশ্বকাপ। মুস্তাফিজ, মিথুন, মিরাজ, সাইফউদ্দিন, রাহী, লিটন ও মোসাদ্দেক প্রথমবারের মতো যাচ্ছেন বিশ্বকাপ মঞ্চে।

বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ। রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশ যাবে বিশ্বকাপ মঞ্চে। বুধবার সকালে আয়ারল্যান্ডের বিমানে বসার আগে নিজেদের অনুভূতি জানিয়েছেন কয়েকজন ক্রিকেটার। বিমানবন্দরে তাদের কথা শুনেছে রাইজিংবিডি

 



‘দেশের মানুষের কাছে একটাই চাওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ওপর বিশ্বাস রাখবেন’- মোহাম্মদ মিথুন।

‘অবশ্যই দলে ভূমিকা রাখাটাই বড়। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি তাহলে আমাদের ইচ্ছা পূরণ হবে’- মোসাদ্দেক হোসেন সৈকত।

‘বিশ্বকাপ আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। এখানে সবাই খেলতে চায়, সবার লক্ষ্য থাকে ভালো কিছু করার। আমাদের মানসিকতাও সেরকমই। আর ইনজুরি থেকে সেরে উঠছি। এখন পূর্ণ ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। প্রথম বিশ্বকাপে যাচ্ছি। অনেক রোমাঞ্চিত অবশ্যই’- মুস্তাফিজুর রহমান।

 



‘আসলে শুধু সুযোগ পেলে তো হবে না, সুযোগ কাজে লাগাতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে। আমিও চেষ্টা করব ভালো কিছু করার’- মোহাম্মদ সাইফউদ্দিন।

‘বিশ্বকাপ আমাদের জন্য একটা লম্বা সফর। সবার কাছে দোয়া চাই। আপনার আমাদের পাশে থাকবেন’- মেহেদী হাসান মিরাজ।

‘আমরা ভালো দল। অনেক ভালো পারফর্ম করার সামর্থ্য রয়েছে আমাদের। আমরা সেই চেষ্টা করব’- লিটন দাস।

 



‘এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ। অবশ্যই আগে থেকে এবার প্রত্যাশাটা বেশি। আগে যেই ভুলটা করেছি সেটা এবার করা যাবে না’- সৌম্য সরকার।

‘বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছি আমরা। তো অবশ্যই আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে খেলা। আমাদের সবার মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি’- রুবেল হোসেন।

‘আমাদের দিক থেকে শতভাগ দেওয়ার ইচ্ছা থাকবে। সেরাটা দেওয়ারই চেষ্টা করব’- সাব্বির রহমান।



রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়