ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিতকে টপকে ছক্কার নতুন রাজা গাপটিল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০০:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২১
রোহিতকে টপকে ছক্কার নতুন রাজা গাপটিল

ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানেই বিদায় নিয়েছিলেন মার্টিন গাপটিল। সেই প্রায়শ্চিত্ত করে তিনি দ্বিতীয় ম্যাচে ঝড় তুললেন ডানেডিনে। যদিও ৩ রানের জন্য ইনিংসটি তিন অঙ্কের ঘরে নিতে পারেননি। তবে ছক্কার রেকর্ডে রোহিত শর্মাকে পেছনে ফেলে নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন ছয়ের নতুন রাজা গাপটিল। ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলার পথে ৮টি ছয় হাঁকান তিনি। সপ্তম ওভারে অ্যাডাম জাম্পাকে লং অফ দিয়ে নিজের ইনিংসের চতুর্থ ছক্কা হাঁকিয়ে পেছনে ফেলেন ভারতের ‘হিটম্যান’ রোহিতকে। এরপর আরও চারটি ছয় মারেন গাপটিল। দ্বিতীয় ম্যাচ শেষে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের মোট ছয়ের সংখ্যা ১৩২টি। ১২৭ ছয় নিয়ে দুইয়ে নেমে গেছেন রোহিত।

আরো পড়ুন:

রোহিতের চেয়ে দুই বছর পর ২০০৯ সালে প্রথম টি-টোয়েন্টি খেলেন গাপটিল। ৯২ ইনিংস খেলে ছক্কার শীর্ষ আসনে বসলেন নিউ জিল্যান্ডের ওপেনার। আর রোহিত ১০০ ইনিংস খেলে এতদিন সবার উপরে ছিলেন।

গাপটিল-রোহিত ছাড়া ছক্কার সেঞ্চুরি আছে আর তিন জনের। ইংল্যান্ডের এউইন মরগান ৯৪ ইনিংসে ১১৩টি ছয় মেরেছেন। গাপটিলের সতীর্থ কলিন মুনরো ৬২ ইনিংস খেলে ১০৭ ছয়ের মালিক। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল ৫৪ ইনিংসে হাঁকিয়েছেন ১০৫টি ছক্কা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়