ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাষ্ট্রীয় মর্যাদায় হবে ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৬ মার্চ ২০২২  
রাষ্ট্রীয় মর্যাদায় হবে ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়া

থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে সন্দেহজনক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘স্পিন রাজা’ শেন ওয়ার্ন। তার মৃত্যু স্বাভাবিক ধরে নিয়ে মৃতদেহ অস্ট্রেলিয়ায় ফেরাতে ব্যবস্থা নেওয়া হলেও নানা জটিলতা তৈরি হয়েছে। এরই মধ্যে স্পিন কিংবদন্তির অন্ত্যেষ্টিক্রিয়া কীভাবে হবে, সেই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার ঘোষণা দেন, ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়া হবে রাষ্ট্রীয় মর্যাদায়। এজন্য অবশ্য পরিবারের কাছ থেকে অনুমতি চাওয়া হবে জানান তিনি। ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল এন্ড্রুস জানালেন, পরিবারের সম্মতি পেয়েছেন তারা। লিজেন্ডারি এই ক্রিকেটারকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন ভিক্টোরিয়াবাসী।

আরো পড়ুন:

এন্ড্রুস বলেছেন, ‘আজ আবারো ওয়ার্নের পরিবারের সঙ্গে কথা বলেছিলাম আমি এবং শেনকে স্মরণে তারা রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তাব গ্রহণ করেছে। বিস্তারিত কয়েক দিনের মধ্যে জানানো হবে।’

এর আগে রাজ্যের এই প্রধান জানান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নামকরণ হবে এস. কে. ওয়ার্ন স্ট্যান্ড।

এই মাঠেই ক্যারিয়ারের সাতশতম টেস্ট উইকেট পাওয়ার পর ওয়ার্নের মূর্তি তৈরি করা হয়েছিল। তার মৃত্যুর পর সেখানেই ভক্তরা এসে ফুল, চকোলেট, সিগারেট রেখে স্মরণ করছেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়