ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জীবনের শেষ ছবিতেও হাস্যোজ্জ্বল ওয়ার্ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ৮ মার্চ ২০২২   আপডেট: ২৩:২৪, ৮ মার্চ ২০২২
জীবনের শেষ ছবিতেও হাস্যোজ্জ্বল ওয়ার্ন

ওয়ার্নের তোলা জীবনের শেষ ছবি

দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু শেন ওয়ার্নের মৃত্যুতে শোকাহত অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছিলেন, ‘জীবনকে উপভোগ করতে হয় কীভাবে, সেটা ওয়ার্নারের চেয়ে কেউ ভালো পারত না।’ তার রসবোধ নিয়েও স্মৃতিচারণ করেছেন কেউ কেউ। স্পিন কিংবদন্তির তোলা জীবনের শেষ ছবিতেও তার প্রতিচ্ছবি।

ওয়ার্নের কাছের বন্ধু থোমাস হল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। একসঙ্গে তারা থাইল্যান্ডের কোহ সামুইয়ের একটি ভিলায় ছুটি কাটাচ্ছিলেন। জীবনের শেষ দিন অজি লিজেন্ড যে ছবি তুলেছিলেন, সেটাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন হল। ওই ছবিতে ওয়ার্নকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।

আরো পড়ুন:

ওই ভিলাতেই শুক্রবার রাতে ওয়ার্ন মারা যান। ডিনারের জন্য ডাকতে গিয়ে তার রুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন হল ও অন্যরা। ২০ মিনিট ধরে তাকে প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দিলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ওয়ার্নকে।

থাই পুলিশ সোমবার নিশ্চিত করেছে, ময়নাতদন্তে দেখা গেছে ওয়ার্নের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। দুই একদিনের মধ্যে তার মরদেহ চার্টার ফ্লাইটে করে মেলবোর্নে ফেরানো হবে।

ভিক্টোরিয়া রাজ্যে রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানানো হবে। তাকে স্মরণীয় রাখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি স্ট্যান্ডের নামকরণও করা হবে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়