ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাহালকে ১৬ তলার বারান্দা থেকে ঝুলিয়েছিল এক মাতাল খেলোয়াড়!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৮ এপ্রিল ২০২২   আপডেট: ১২:২৬, ৮ এপ্রিল ২০২২
চাহালকে ১৬ তলার বারান্দা থেকে ঝুলিয়েছিল এক মাতাল খেলোয়াড়!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গে দারুণ সময় কাটছে যুজবেন্দ্র চাহালের। তিন ম্যাচে নিয়েছেন সাত উইকেট। মাঠের বাইরে সহজ সরল স্বভাবের কারণে অনেকে পছন্দ করেন তাকে। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে ‘জীবন যায় যায়’, এমন এক ঘটনার সম্মুখীন হয়েছিলেন ভারতীয় পেসার।

রাজস্থান রয়্যালসের টুইটারের শেয়ার করা এক ভিডিওতে করুণ নায়ার ও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আলাপকালে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন চাহাল। ঘটনা ২০১৩ সালের। তখন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলতেন তিনি। দলের এক মাতাল ক্রিকেটার তাকে ১৬ তলার বারান্দা থেকে ঝুলিয়েছিলেন।

আরো পড়ুন:

চাহাল বললেন সেই কথা, ‘আমার একটা গল্প খুব কম লোক জানে। এ নিয়ে আমি কখনো কথা বলিনি, কারো সঙ্গে শেয়ার করিনি। ২০১৩ সালে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলাম। বেঙ্গালুরুতে আমাদের একটি ম্যাচ হয়েছিল। তারপর একসঙ্গে আমরা একটি পার্টি করি। ওখানে একজন খেলোয়াড় ছিল যে খুব মাতাল। আমি তার নাম নিব না। সে খুবই মাতাল ছিল। আমার দিকে তাকিয়ে থেকে আমাকে ডাকল। তারপর বাইরে নিয়ে গিয়ে আমাকে বারান্দা থেকে ঝুলিয়ে দিলো।’

স্বাভাবিকভাবে ভয় পেয়ে গিয়েছিলেন ওই সময়ের নতুন মুখ, ‘আমার হাতগুলো দিয়ে তাকে ধরে ছিলাম। যদি মুঠো ছেড়ে দিতাম, ১৬ তলার বারান্দা ছিল। হঠাৎ করে অনেকে চলে আসে সেখানে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আমি একরকম অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারা আমাকে পানি দিলো। ওই দিন আমি বুঝলাম কোথাও গেলে কতটা দায়িত্বশীল হওয়া উচিত। এই ছিল একটি ঘটনা, যেখানে আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। একটু ভুল হলে আমি পড়ে যেতাম।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়