ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতের বিশ্বকাপ দলে অক্ষরের বদলি আশ্বিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১২:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৩
ভারতের বিশ্বকাপ দলে অক্ষরের বদলি আশ্বিন

ঘরের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের দলে শেষ মুহূর্তে পরিবর্তন এনেছে ভারত। চোটের কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তার জায়গায় বদলি হিসেবে দলে এসেছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। ২৮ সেপ্টেম্বর ছিল বিশ্বকাপের দলে পরিবর্তনের শেষ দিন।

এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে যাওয়া ম্যাচে চোট পেয়েছিলেন অক্ষর। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটির জন্য তাকে দলে রেখেছিলেন ভারতের নির্বাচকরা। তবে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি এই অলরাউন্ডার।

আরো পড়ুন:

অন্যদিকে অভিজ্ঞ অফস্পিনার আশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুটি ম্যাচ খেলেছেন। এই ২ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ৪টি। তাতেই নির্বাচকদের মন জয় করে দলে জায়গা পেয়েছেন তিনি। অবশ্য ভারতের ঘোষিত প্রথম ১৫ সদস্যের দলে ছিলেন না এই অফ স্পিনার।

আশ্বিন দলে যোগ হওয়ায় দলের শক্তি বাড়লো বলা যায়। এর আগে ভারতের হয়ে ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন অভিজ্ঞ আশ্বিন। ২০১১ সালে প্রথম বিশ্বকাপে ৪ উইকেট পাওয়া আশ্বিন ২০১৫ বিশ্বকাপে ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ভারত তাদের প্রথম ম্যাচটি খেলবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন।

ভারতের বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন আশ্বিন, ইশান কিষান ও সূর্যকুমার যাদব।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়