ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বড় লড়াইয়ে নামছে বাংলাদেশ। ২০২৬ সালের মার্চ মাসে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসছে। সফরে থাকছে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটি ওয়ানডে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো- এই সিরিজে কোনো টি–টোয়েন্টি ম্যাচ থাকছে না। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সংশ্লিষ্ট একটি সূত্র।

আরো পড়ুন:

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ফেব্রুয়ারি ৭ থেকে মার্চ ৮ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। যেখানে অংশ নেবে মোট ২০টি দল।

প্রাথমিক সূচি অনুযায়ী, পাকিস্তান দল ঢাকায় পা রাখবে মার্চের ২৩ তারিখে। তিন দিন পর, অর্থাৎ ২৬ মার্চ শুরু হবে টেস্ট সিরিজ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুইটি টেস্ট ম্যাচ। এরপর সিরিজের ওয়ানডে পর্বের জন্য চট্টগ্রামকে রাখা হয়েছে ভেন্যু হিসেবে। সেখানেই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।

এদিকে, চলমান এশিয়া কাপে সুপার ফোরে আগামী ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে টাইগারদের লড়াই রয়েছে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়