ডেঙ্গুতে আক্রান্ত ৯৮ জন হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৯৮ জন ভর্তি হয়েছেন। সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৯ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৪ জুন) সকাল থেকে সোমবার (২৫ জুন) সকাল পর্যন্তদ গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগের ২ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী।
ঢাকা/এমএসবি/বকুল