বগুড়া-রাজশাহীতে চার দলের বিসিএল ওয়ানডে, ফাইনাল মিরপুরে
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ক্রিকেটাররা। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চার দল নিয়ে শুরু হবে বিসিএলের ওয়ানডে ফরম্যাটের খেলা। রাজশাহী ও বগুড়াতে ডাবল লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। ফাইনাল হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ মার্চ।
মার্চে তিন ওয়ানডে খেলতে পাকিস্তান আসবে বাংলাদেশে। এর আগে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতেই বিসিএল ওয়ানডের আয়োজন করছে বিসিবি।
বিসিবি নর্থ, সাউথ, ইষ্ট ও সেন্ট্রাল জোন নিয়ে হবে এই প্রতিযোগিতা। দলগুলোকে নেতৃত্ব দেবেন যথাক্রমে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী চৌধুরী ও মাহিদুল ইসলাম অঙ্কন।
বগুড়া ও রাজশাহীতে দিনের আলোয় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সকাল ৯টায়। ফাইনাল হবে দিবারাত্রির। খেলা শুরু দুপুর ২টা ৩০ মিনিটে।
এক নজরে স্কোয়াড
বিসিবি নর্থ জোন
তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মাহেদী, এস এম মেহরব, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলায়েন।
বিসিবি সাউথ জোন
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সাইমুন বশির রাতুল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।
বিসিবি ইষ্ট জোন
পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী, শামীম হোসেন, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ গালিব, মোহাম্মদ সাইফ উদ্দিন, তানজিম হাসান সাকিব, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হোসেন সাকিব।
বিসিবি সেন্ট্রাল জোন
সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন চৌধুরী, রিপন মন্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।
ফিক্সচার
২৩ ফেব্রুয়ারি
নর্থ জোন বনাম ইষ্ট জোন-বগুড়া
সাউথ জোন বনাম সেন্ট্রাল জোন-রাজশাহী
২৬ ফেব্রুয়ারি
নর্থ জোন বনাম সাউথ জোন-রাজশাহী
ইষ্ট জোন বনাম সেন্ট্রাল জোন-বগুড়া
২৮ ফেব্রুয়ারি
নর্থ জোন বনাম সেন্ট্রাল জোন-রাজশাহী
ইষ্ট জোন বনাম সাউথ জোন-বগুড়া
২ মার্চ-ফাইনাল
ঢাকা/ইয়াসিন