ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিষেক শর্মা: ০, ০, ০- ডাকের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
অভিষেক শর্মা: ০, ০, ০- ডাকের হ্যাটট্রিক

টি-টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান অভিষেক শর্মা। ভারতের বিধ্বংসী এই ব্যাটসম্যানের মাঠে নামা মানেই চার-ছক্কার বৃষ্টি। যেদিন ছন্দে থাকেন প্রতিপক্ষের বোলারদের জন্য হয়ে উঠেন হুমকি। কিন্তু নিজের প্রথম টি-টোয়েন্টি মহাযজ্ঞ বিশ্বকাপে ছায়া হয়ে আছেন অভিষেক। 

প্রতিযোগিতায় তিন ম্যাচ খেললেও এখনও রানের খাতা খুলতে পারেননি। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেললেও তিনটিতে ডাক মেরেছেন। ডাকের হ্যাটট্রিক যাকে বলে। 

অভিষেকের ডাকের মিছিল শুরু হয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। পেসার আলীর বল উড়াতে গিয়ে ডিপ কাভার সীমানায় ক্যাচ দেন। চোটের কারণে এক ম্যাচ বিরতি গিয়ে ফেরেন পাকিস্তানের বিপক্ষে। প্রথম ওভারে সালমান আগার স্বীকার তিনি। সেই আবারও একই ভুল। বল উড়াতে গিয়ে টাইমিংয়ে গড়বড়। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে আরিয়ান দত্তের বোলিংয়ে বোল্ড হয়েছেন আক্রমণাত্মক এই ব্যাটসম্যান।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ডাকের রেকর্ড আরও আছে। ২০১০-২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আশিষ নেহরা ৩টি ডাক পেয়েছেন। ২০০৯ সালে আন্দ্রে ফ্লেচারের ডাক সংখ্যা ছিল ৩টি। এছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রজার মুকাসার ডাকও ছিল ৩টি।

আরেকটি বিব্রতকর রেকর্ডের হাতছানি দিচ্ছে অভিষেককে। এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ডাকের রেকর্ড পাকিস্তানের সাইম আইয়ুব নিজের দখলে রেখেছেন। ২০২৫ সালে সাইম ৬টি ডাক মেরেছিলেন। অভিষেকের এই বছরই ডাক আছে ৫টি। বছর মাত্রই শুরু হলো। সামনে অভিষেকের জন্য কী অপেক্ষা করছে সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়